দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতের অভিযান, মেশিন অকেজো

রাজশাহীর বাগমারা উপজেলায় অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দয়ার ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন চলছিল—এমন অভিযোগের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা তাৎক্ষণিকভাবে জেল-জরিমানা করা সম্ভব হয়নি।

এসময় পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন এবং মাটি পরিবহনের একটি কাকড়া (ডাম্পার) মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।

এছাড়াও, মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ির পাশেও অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে কোনো দুষ্কৃতকারী কিংবা ভেকু মেশিন পাওয়া যায়নি বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতের অভিযান, মেশিন অকেজো

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

রাজশাহীর বাগমারা উপজেলায় অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দয়ার ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন চলছিল—এমন অভিযোগের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা তাৎক্ষণিকভাবে জেল-জরিমানা করা সম্ভব হয়নি।

এসময় পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন এবং মাটি পরিবহনের একটি কাকড়া (ডাম্পার) মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।

এছাড়াও, মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ির পাশেও অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে কোনো দুষ্কৃতকারী কিংবা ভেকু মেশিন পাওয়া যায়নি বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ