কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় দিন দিন চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ছুপুয়া রাস্তার মাথার দোকানদাররা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত হলেই চোরের আতঙ্কে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রায়ই হাঁস-মুরগি, থালা-বাসনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। এমনকি ভাড়াটিয়াদের বসতঘর থেকেও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
সর্বশেষ গত রাতে ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত বাবুল মিয়ার মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বাবুল মিয়া জানান, তার দোকান থেকে আনুমানিক তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেও এরয়া হচ্ছে না। ফলে চোরচক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ অবস্থায় ছুপুয়া এলাকার বাসিন্দারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ, রাত্রীকালীন টহল জোরদার এবং চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন