কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উখিয়ার পালংখালীতে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩ মে) বিকাল ৪ ঘটিকার সময় উখিয়া উপজেলা ছাত্রদল নেতা জিয়াউল করিম রিয়াদের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।
মিছিলটি পালংখালীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসেম শিকদার জিসান, কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের সাধারণ সম্পাদক জোসেফ শাহরিয়া সোহান, রাজাপালং এমইউ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক সভাপতি আবু সাদেক সম্রাট এবং উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছার,মোহাম্মদ ইমরান বাপ্পি, পালংখালী ইউনিয়ন ছাত্রদল নেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন বাপ্পী, সাবেক ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লাহ, সাবেক ছাত্রদলনেতা রুবেল, সাবেক ছাত্রদল নেতা আনিস শাহরিয়াসহ উখিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে জিয়াউল করিম রিয়াদ বলেন,"কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত এই কমিটি রাজপথের পরীক্ষিত সৈনিকদের সমন্বয়ে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই শক্তিশালী নেতৃত্বের হাত ধরে আগামী দিনে উখিয়া তথা পুরো জেলায় ছাত্রদল আরও সুসংগঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পালংখালী ইউনিয়ন ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।"
তিনি আরও বলেন, "নবগঠিত কমিটির বলিষ্ঠ নেতৃত্বে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।"
মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং নবগঠিত কমিটির সাফল্য কামনা করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন