দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, এ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, এ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ