দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

মদনে গরুসহ তিন চোর আটক

মদনে গরুসহ তিন চোর আটক

নেত্রকোনার মদন উপজেলায় গরুসহ তিন চোরকে আটক করেছে মদন থানা পুলিশ। রোববার (৩ মে) দুপুরে ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে গরুসহ আটক হয় ওই তিন ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা থেকে তিন ব্যক্তি তিনটি গরু নামায়। বিষয়টি দেওসহিলা গ্রামের আবু সিদ্দিকসহ কয়েক জনের নজরে আসে। তারা ওই তিন ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করলে গরু চুরির বিষয়টি সামনে আসে। বিষয়টি স্থানীয় লোকজন থানায় জানালে, পুলিশ গিয়ে জিজ্ঞেসাবাদ করে গরুসহ ওই তিন ব্যাক্তিকে আটক করে নিয়ে আসে।

আটককৃত তিনজন হলো- উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া(৩০), ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া(২৫) ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা সারেং বাড়ির শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া(২৮)। 

ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, গরুসহ তিন চোর আটক করেছে জনতা। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানায়, ভাটির হাওর থেকে তারা গরুগুলো চুরি করে এনেছে। তিনটি গরুসহ পুলিশ তাদের থানায় নিয়ে গেছে।

মদন থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, তিনটি গরুসহ তিন চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


মদনে গরুসহ তিন চোর আটক

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image


নেত্রকোনার মদন উপজেলায় গরুসহ তিন চোরকে আটক করেছে মদন থানা পুলিশ। রোববার (৩ মে) দুপুরে ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে গরুসহ আটক হয় ওই তিন ব্যক্তি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা থেকে তিন ব্যক্তি তিনটি গরু নামায়। বিষয়টি দেওসহিলা গ্রামের আবু সিদ্দিকসহ কয়েক জনের নজরে আসে। তারা ওই তিন ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করলে গরু চুরির বিষয়টি সামনে আসে। বিষয়টি স্থানীয় লোকজন থানায় জানালে, পুলিশ গিয়ে জিজ্ঞেসাবাদ করে গরুসহ ওই তিন ব্যাক্তিকে আটক করে নিয়ে আসে।


আটককৃত তিনজন হলো- উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া(৩০), ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া(২৫) ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা সারেং বাড়ির শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া(২৮)। 


ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, গরুসহ তিন চোর আটক করেছে জনতা। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানায়, ভাটির হাওর থেকে তারা গরুগুলো চুরি করে এনেছে। তিনটি গরুসহ পুলিশ তাদের থানায় নিয়ে গেছে।


মদন থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, তিনটি গরুসহ তিন চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলার প্রস্তুতি চলছে।


দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ