দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের বোদায় দোকান কর্মচারী সমিতির নির্বাচনে আসলাম মির্জা ও পাপ্পু বিজয়ী।

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ- পঞ্চগড়ের বোদা উপজেলায় মহান পহেলা মে (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে “বোদা উপজেলা দোকান কর্মচারী সমিতি”-র নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসমাইল হোসেন ও আসলাম মির্জা। ভোটগ্রহণ ও গণনা শেষে আসলাম মির্জা সভাপতি হিসেবে নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আরিয়ান খান পাপ্পু ও সুমন ইসলাম। এতে আরিয়ান খান পাপ্পু সাধারণ সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন।

বিজয়ী বক্তব্যে সভাপতি আসলাম মির্জা বলেন, মহান পহেলা মে শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস ও সংগ্রামের প্রতীক। তিনি উল্লেখ করেন, দোকান কর্মচারীরাও একজন শ্রমিক এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের উপরই সমাজ ও অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন।”

তিনি আরও বলেন, কর্মচারীদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা, সপ্তাহে অন্তত একদিন ছুটি প্রদান এবং একটি সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য তিনি সর্বদা সোচ্চার থাকবেন। পাশাপাশি কোনো কর্মচারী ব্যক্তিগত সমস্যা, অসুস্থতা বা অন্য কোনো সংকটে পড়লে তিনি একজন নেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আসলাম মির্জা মালিক ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে শ্রমিক দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা , সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস (চিন্ময়), শ্রমিক নেতা আব্দুল রহিম রতন, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী এবং পঞ্চগড় জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোঃ খলিলুর রহমান সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।

সার্বিকভাবে, নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পঞ্চগড়ের বোদায় দোকান কর্মচারী সমিতির নির্বাচনে আসলাম মির্জা ও পাপ্পু বিজয়ী।

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ