দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া-টেকনাফবাসীর নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৭ দফা দাবিতে বিশাল মানববন্ধন

‎উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত এবং রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে 'অধিকার বাস্তবায়ন কমিটি'র উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উখিয়ার পালংখালী স্টেশন চত্বরে এই কর্মসূচি পালিত হয়। 

‎"নিরাপত্তা চাই-শান্তি চাই, অপরাধমুক্ত ক্যাম্প চাই"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে দল-মত নির্বিশেষে স্থানীয় শত শত মানুষ অংশ নেন।

‎প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী সংসদ সদস্য কক্সবাজার-৪ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি  বলেন: "উখিয়া-টেকনাফের মানুষ আজ নিজ ভূমিতেই পরবাসী এবং নিরাপত্তাহীন। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অনলাইন জুয়া থেকে শুরু করে মাদক ও অস্ত্র চোরাচালান—সবই চলছে প্রশাসনের চোখের সামনে। অবিলম্বে ক্যাম্পের অভ্যন্তরে অবৈধ ওয়াইফাই এবং স্টারলিংক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আমাদের দাবি স্পষ্ট, স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না।"

‎তিনি আরও যোগ করেন, "অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। উখিয়া-টেকনাফের মানুষের পেটে লাথি দিয়ে রোহিঙ্গাদের লালন-পালন চলবে না। বিশেষ করে চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অধিকার ফিরিয়ে দিতে হবে।" সরকার ২০২৭সালে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে,যেভাবেই হোক তাদের মায়ানমারে ফেরত যেতেই হবে। 

‎এছাড়াও তিনি বলেন, পাহাড়ে গাছ নাই, নিচে পানি খাওয়ার মতো জায়গা নাই।আমার এলাকার মানুষ পানি খেতে পারতেছে না,নলকুপ করার মতো ও জায়গা পাচ্ছে না। এখন আমাদেরকে বিকল্প ভাবে পানির ব্যবস্থা করতে হচ্ছে, রোহিঙ্গারা নিরাপদ পানি পাচ্ছে,কিন্তু আমার এলাকার মানুষরা পানি পাচ্ছে না। আমার ছেলে-মেয়েরা চাকরি পায়না, বিভিন্ন জেলার লোকদের চাকরি হয়। আমার ছেলে- মেয়েদের সরকারি,এনজিও আইএনজিও তে চাকরি নিশ্চিত করতে হবে। 

‎ঘোষিত ৭ দফা দাবিসমূহ: অনলাইন জুয়াসহ অপরাধ নিয়ন্ত্রণে ক্যাম্পের অভ্যন্তরে ব্যবহৃত শত শত ব্রডব্যান্ড ওয়াইফাই এবং স্টারলিংক সংযোগ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাঙালি ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে বিয়ে বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা তৈরিতে জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি চালু করা। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ শতভাগ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়া বন্ধে কঠোর হতে হবে। উখিয়া-টেকনাফের স্থানীয়দের জন্য রোহিঙ্গা ক্যাম্পের এনজিও চাকরিতে ন্যূনতম ৫০% কোটা নিশ্চিত করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আরআরআরসি, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করতে হবে। মাদক, অপহরণ ও পণ্য পাচার রোধে সীমান্তে বিজিবির পাশাপাশি স্পেশাল টাস্কফোর্স গঠন করে নিরাপত্তা জোরদার করতে হবে। নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।

‎মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম, এবং উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জয়নাল আবেদীন জয়,হেলাল উদ্দিন সভাপতি-পালংখালী ইউনিয়ন বিএনপি, সাহাব উদ্দিন সাধারণ সম্পাদক পালংখালী ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সমাবেশ শেষে অদিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন রবি ও সাধারণ সম্পাদক এমএ সাত্তার আজাদের যৌথ সঞ্চালনায় মানববন্ধনের সমাপ্তি ঘটে। বক্তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুততম সময়ের মধ্যে এই ৭ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

উখিয়া-টেকনাফবাসীর নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৭ দফা দাবিতে বিশাল মানববন্ধন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ