দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শনিবার, ০২ মে ২০২৬

জকসুর উদ্যোগে 'ফ্রম জেএনইউ টু দ্য ওয়ার্ল্ড' শীর্ষক সেশন সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) উদ্যোগে শুরু হয়েছে বিশেষ সেমিনার সিরিজ “From JnU to the World: Obstacles, Opportunities & Your Next Move”। গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে অনলাইনে জকসু সিরিজ-০১ এর এই প্রথম সেশনটি সফলভাবে সম্পন্ন হয়।

উদ্বোধনী এই সেশনে প্রধান বক্তা (Speaker) হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদ রনি, যিনি বর্তমানে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে (University of Bonn) গবেষণারত। সেশনটি সঞ্চালনা করেন জবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাহমিদ আপন।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্পিকার রাশেদ রনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন কীভাবে সিজিপিএ বা বিভাগের সীমাবদ্ধতাকে জয় করে বিদেশের মাটিতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা সম্ভব। তিনি উচ্চশিক্ষার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার বাস্তবভিত্তিক উপায় এবং পরবর্তী পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জকসু-এর কার্যনির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান জানান, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করার পথ সুগম করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। উচ্চশিক্ষা নিয়ে সঠিক গাইডলাইন এবং বড় স্বপ্ন দেখার সাহস জোগাতে এই সিরিজটি ধারাবাহিকভাবে চলমান থাকবে। আমরা প্রতি মাসে দুটি করে সেশন আয়োজন করার পরিকল্পনা করেছি, যেখানে জবির সফল সাবেক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে।”

শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক আগ্রহ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি সম্ভাবনাময় ক্যাম্পাস থেকেও যে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া সম্ভব, এই সেশনটি শিক্ষার্থীদের মাঝে সেই আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছে। সেশন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সেশনের আপডেটসমূহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জকসুর উদ্যোগে 'ফ্রম জেএনইউ টু দ্য ওয়ার্ল্ড' শীর্ষক সেশন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ