দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ইসলামী শ্রমনীতিই শ্রমিকের অধিকারের একমাত্র গ্যারান্টি: দিনাজপুরে মে দিবসের সমাবেশে বক্তারা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা আজ চরমভাবে শোষিত। একমাত্র ইসলামী শ্রমনীতি চালু হলেই দেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না এবং শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

সকাল ৯টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করার যে নীতি ইসলাম দিয়েছে, তা বাস্তবায়ন না হওয়ায় আজ শ্রমিকরা রাজপথে অধিকারের জন্য লড়াই করছে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে এবং শোষণের অবসান ঘটবে।

জেলা সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা উপদেষ্টা, মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা শাখার উপদেষ্টা, এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর শাখার উপদেষ্টা, সিরাজুস সালেহীন, সদর উপজেলার উপদেষ্টা মোঃ মেহরাব আলী, বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা মুজিবুর রহমান, শহর শাখা সভাপতি, রাশেদুল ইসলাম রিপন, সদর উপজেলা শাখার সভাপতি, জুয়েল রানা।

বক্তারা অবিলম্বে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের মুক্তি কেবল স্লোগানে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর জন্য ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ অপরিহার্য।

আলোচনা সভা শেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে র‍্যালিটি পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ইসলামী শ্রমনীতিই শ্রমিকের অধিকারের একমাত্র গ্যারান্টি: দিনাজপুরে মে দিবসের সমাবেশে বক্তারা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ