নেত্রকোনার মদন উপজেলায় মাদক বিরোধী অভিযানে রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে ৯শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নে ওসি মোঃ তরিকুল ইসলামেরের নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারি রবিউল ইসলামকে শাহাপুর এলাকা থেকে ৯শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
মাদক কারবারি রবিউল ইসলাম চানগাঁও শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উক্ত অভিযান সফল করতে এসআই খোরশেদ আলম ও এসআই নাজমুল হাসানসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগিতা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, ৯শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন