দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

পঞ্চগড় জেলার বোদা উপজেলা-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় হে মার্কেটের রক্তক্ষয়ী ঘটনার পর দিনটি বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে স্বীকৃতি পায়।

এবারের প্রতিপাদ্য ছিল— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি ,আব্দুস সামাদ তারা , সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়, সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নের চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এজন্য সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

শেষে শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ