" শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে"-এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে বিশাল শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স মেস (ফ্লাট এরিয়া) সংলগ্ন মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু তাহের। তিনি বলেন, "দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শোষিত ও বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইনসাফ কায়েমের মাধ্যমে শ্রমিকের জীবনমান উন্নয়ন করতে হবে।"
সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় ১৫ দফা সম্বলিত একটি সুনির্দিষ্ট দাবিমালা পেশ করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:
মজুরি ও পে-স্কেল: অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার লক্ষ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ।
নারী অধিকার: নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নিশ্চিত করা।
কৃষি ও শিল্প: বন্ধ থাকা পাটকল ও শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য কমিয়ে কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
নিরাপত্তা: অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসন নিশ্চিত করা।
জীবনযাত্রার মান: নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসন সুবিধা প্রদান।
রাজনৈতিক বাস্তবায়ন: "জুলাই জাতীয় সনদ" এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।
জেলা সভাপতি মোঃ রেনায়েল আলম সভাপতিত্বে এই সমাবেশে তিনি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন পাশাপাশি তিনি আরও বলেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নতুন শ্রমনীতি প্রণয়ন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং সকল শিল্প-কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টাে নিয়াজ আহমেদ রেজা, হাফেজ শাহ আলম, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এবং মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি হাফেজ মাহাবুবুর রহমানের কুরআন তিলাওয়াত এবং মোঃ সোহেল পারভেজের পরিবেশিত ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন