মহান মে দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বি-২২০২), আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রামিম হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নূর জামাল খসরু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও অংশ নেন প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি মোঃ শাহিনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক হাজা আতিয়ার রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কামরুল হক ভূঁইয়া, হারুনার রশিদ, আব্দুল শুকুর কাজী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার কাজীসহ অনেকে।
বক্তারা বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। বক্তারা মহান মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষাংশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন