দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৮৯১) এর উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা শেষে মহান মে দিবসে শহীদ সকল শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম মোস্তফা এবং আইন ও শ্রমিক সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসই মে দিবসের মূল প্রেরণা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকল শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৮৯১) এর উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা শেষে মহান মে দিবসে শহীদ সকল শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম মোস্তফা এবং আইন ও শ্রমিক সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসই মে দিবসের মূল প্রেরণা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকল শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ