লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজ বাজার ছপরটারীর নেতৃবৃন্দের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকালে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
কলেজ বাজার ছপরটারীর উদ্যোগে আয়োজিত এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিল্লুর চৌধুরী, অ্যাডভোকেট মফিজুল হক, মোজাম্মেল হক, মনসুর আলী, আব্দুল সাত্তার, মতিয়ার রহমান, মফিজুর রহমান, লিটন, সামসুল হক, নজরুল, এন্তাজ ও হাফিজুলসহ এলাকার সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, "এ কে এম মমিনুল হক একজন জনবান্ধব ও উন্নয়নকামী মানুষ। তার সুদক্ষ নেতৃত্বে লালমনিরহাট জেলা পরিষদ উন্নয়ন ও সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি। এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি এবং পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিচ্ছি।"
শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, "জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি নিরপেক্ষভাবে কাজ করে যাব। আপনাদের এই ভালোবাসা আমাকে আগামীতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে।"
বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয়দের কথা শোনেন। অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন