দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বাছাই পর্বের খেলাধুলা অনুষ্ঠিত

"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬, উপজেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছরের কিশোর/ কিশোরীদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথেলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট ইভেন্টে বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার সময় ওই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় (পিএন) মাঠে ওই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, তোমরা যারা এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছো, তোমাদের মধ্য হতে বাছাই করে, তোমাদেরকে জেলাতে খেলতে পাঠাবো। আমি আশা করি ভালো খেলাধুলা উপহার দিয়ে পুঠিয়ার মুখ উজ্জ্বল করবে। এছাড়াও খেলাধুলা করে বিশ্বের দরবারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তোমাদের সকলের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সাবেক পুঠিয়া পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল হক আসাদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বাছাই পর্বের খেলাধুলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬, উপজেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছরের কিশোর/ কিশোরীদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথেলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট ইভেন্টে বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার সময় ওই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় (পিএন) মাঠে ওই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, তোমরা যারা এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছো, তোমাদের মধ্য হতে বাছাই করে, তোমাদেরকে জেলাতে খেলতে পাঠাবো। আমি আশা করি ভালো খেলাধুলা উপহার দিয়ে পুঠিয়ার মুখ উজ্জ্বল করবে। এছাড়াও খেলাধুলা করে বিশ্বের দরবারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তোমাদের সকলের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সাবেক পুঠিয়া পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল হক আসাদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ