দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফের বাড়ল তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার আলোচনা থেমে যাওয়ায় আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে, যা টানা নবম দিনের মতো বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেল-প্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাত ঘটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রভাব কিভাবে প্রশমিত করা যায়, তা নিয়ে তেল কম্পানিগুলোর সঙ্গে কথা বলেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফের বাড়ল তেলের দাম

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার আলোচনা থেমে যাওয়ায় আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে, যা টানা নবম দিনের মতো বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেল-প্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাত ঘটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রভাব কিভাবে প্রশমিত করা যায়, তা নিয়ে তেল কম্পানিগুলোর সঙ্গে কথা বলেছেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ