দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুর প্রবাসী জাফর ইকবালের উদ্যোগে মাদকাসক্ত যুবককে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি, সুস্থ্য জীবনে ফেরার প্রত্যাশা পরিবারের!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী যুবক জাফর ইকবালের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা গেছে। গরিব ও হতদরিদ্র পরিবারের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণার পর এবার তার সহায়তায় এক যুবককে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জাফর ইকবাল এর আগে ঘোষণা দিয়েছিলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় তিনি নিজেই বহন করবেন। তার এই ঘোষণায় সাড়া দিয়ে রশুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন তার এলাকার মাদকাসক্ত যুবক জনি সর্দারকে পুনর্বাসনের উদ্যোগ নেন।

জানা যায়, সিরাজদিখান (সর্দারপাড়া) গ্রামের ফজল সর্দারের ছেলে জনি সর্দার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার পিতা জানান, তার ছেলে মাদক সেবনের পেছনে ইতোমধ্যে প্রায় ৪ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছে। যার ফলে পরিবারে চরম আর্থিক সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে জাফর ইকবালের উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে আসে।

বুধবার বিকাল ৩টার দিকে জনি সর্দারকে তার বসতবাড়ি থেকে ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছেন জাফর ইকবাল।

এ বিষয়ে জাফর ইকবাল বলেন, তিনি প্রবাসে থাকলেও নিজের এলাকার গরিব মানুষের কথা ভুলে যান না। সমাজের মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনাই তার লক্ষ্য।

এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুর প্রবাসী জাফর ইকবালের উদ্যোগে মাদকাসক্ত যুবককে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি, সুস্থ্য জীবনে ফেরার প্রত্যাশা পরিবারের!

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী যুবক জাফর ইকবালের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা গেছে। গরিব ও হতদরিদ্র পরিবারের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণার পর এবার তার সহায়তায় এক যুবককে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জাফর ইকবাল এর আগে ঘোষণা দিয়েছিলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় তিনি নিজেই বহন করবেন। তার এই ঘোষণায় সাড়া দিয়ে রশুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন তার এলাকার মাদকাসক্ত যুবক জনি সর্দারকে পুনর্বাসনের উদ্যোগ নেন।

জানা যায়, সিরাজদিখান (সর্দারপাড়া) গ্রামের ফজল সর্দারের ছেলে জনি সর্দার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার পিতা জানান, তার ছেলে মাদক সেবনের পেছনে ইতোমধ্যে প্রায় ৪ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছে। যার ফলে পরিবারে চরম আর্থিক সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে জাফর ইকবালের উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে আসে।

বুধবার বিকাল ৩টার দিকে জনি সর্দারকে তার বসতবাড়ি থেকে ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছেন জাফর ইকবাল।

এ বিষয়ে জাফর ইকবাল বলেন, তিনি প্রবাসে থাকলেও নিজের এলাকার গরিব মানুষের কথা ভুলে যান না। সমাজের মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনাই তার লক্ষ্য।

এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ