দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন শাখার আহবায়ক আশিকুর রহমান মিলনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে
মঙ্গলবার (২৮এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল
এর সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন শাখার আহবায়ক আশিকুর রহমান মিলনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্ল্যেখ-বহিস্কৃত কৃষকদল নেতা মিলনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের জমি জবর দখলসহ অনেক নিরপরাধ লোককে মামলায় জড়িয়ে হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি ইউনিয়নের পাড়াইল গ্রামের এক অসহায় পরিবারের জমি জবর-দখলে নিতে মিলন তার বাহিনী নিয়ে সেই পরিবারের উপর হামলা ও তাদের বাড়ী ঘর ভাংচুরসহ পরিবারটির উপর অমানবিক নির্যাতন চালায়। এতে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে।
অপরদিকে মিলনের বহিষ্কারের বিষয়ে সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বহিষ্কৃত হওয়ার পর পাড়াইল,মড়াকুরি, চৌরাস্থা বাজারসহ বিভিন্ন এলাকায় একাধিক নেতার সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবমুখর পরিবেশ তৈরী হয় এবং তারা মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে। মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সংবাদ এলাকায় পৌছলে ঘাগড়ার মানুষের স্বস্তি ফিরে আসে। এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করা মিলন কে বহিস্কার করায় স্থানীয় হাসান সরকার ও শফিকুল ইসলাম ও ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের সংক্ষিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন