দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসককে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ের প্রশাসকের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সমিতির পক্ষ থেকে মোঃ আশরাফুল হক,লায়ন বসুনিয়া, মশিউর রহমানসহ নেতৃবৃন্দ প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাৎকালে প্রশাসক এ কে মমিনুল হক বলেন, লালমনিরহাট জেলাকে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করতে সরকারের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এলাকার কৃতি সন্তান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জেলা পরিষদও সেই উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সেবামূলক মনোভাব ও জনসম্পৃক্ততার মাধ্যমে লালমনিরহাটকে একটি গঠনমূলক ও যুগোপযোগী জেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।

এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির , হায়দার আলী, জাহিদুল ইসলাম (আপেল), ইসলাম, মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসককে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ের প্রশাসকের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সমিতির পক্ষ থেকে মোঃ আশরাফুল হক,লায়ন বসুনিয়া, মশিউর রহমানসহ নেতৃবৃন্দ প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাৎকালে প্রশাসক এ কে মমিনুল হক বলেন, লালমনিরহাট জেলাকে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করতে সরকারের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এলাকার কৃতি সন্তান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জেলা পরিষদও সেই উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সেবামূলক মনোভাব ও জনসম্পৃক্ততার মাধ্যমে লালমনিরহাটকে একটি গঠনমূলক ও যুগোপযোগী জেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।

এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির , হায়দার আলী, জাহিদুল ইসলাম (আপেল), ইসলাম, মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ