দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ

আগামী ১ মে ২০২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে দিনাজপুরে ব্যাপক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় ফেডারেশনের জেলা সভাপতি মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. এনামুল হকের নেতৃত্বে এক বিশাল কর্মীদল শহরের স্টেশন রোড থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে। পরবর্তীতে বাহাদুর বাজার ও লিলির মোড়সহ শহরের প্রধান প্রধান এলাকায় সাধারণ শ্রমিক ও পথচারীদের মাঝে এই লিফলেট পৌঁছে দেওয়া হয়।

ন্যায্য মজুরি ও ইনসাফের দাবি বিতরণকৃত লিফলেটে শ্রমিকদের অধিকার রক্ষায় ৩০টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের বর্তমান শ্রমনীতি ঢেলে সাজানো। ফেডারেশন অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক মজুরির মানদণ্ড নির্ধারণের জোর দাবি জানিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান মজুরি বৈষম্য চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এই বৈষম্য কমিয়ে আনতে হবে এবং বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন হারের পার্থক্য দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিটি লিফলেটে গুরুত্বের সাথে স্থান পেয়েছে।

কৃষক ও শিল্প রক্ষার আহ্বান শ্রমিকদের পাশাপাশি কৃষকদের স্বার্থ সংরক্ষণেও দাবি জানানো হয়েছে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে জেলায় জেলায় কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া সার কারখানাগুলো পুনরায় চালু করা এবং সার, বীজ ও কীটনাশকের দাম কমানোর দাবি জানানো হয়েছে।

পরিবহন খাতের বিশৃঙ্খলা রোধ পরিবহন খাতের নৈরাজ্য বন্ধে লিফলেটে বলা হয়েছে, এই সেক্টরে চলমান চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজতর করার দাবি জানানো হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল ও ভোজ্যতেলসহ সকল খাদ্যপণ্যের দাম সাধারণ শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, শ্রমিক নেতা মো. বেলাল হোসেন, মো. লুৎফর রহমান, নয়ন, বাবু, সুজনসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ আগামী ১ মে মহান মে দিবসের কর্মসূচি সফল করার জন্য সকল স্তরের শ্রমজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ