দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ।

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ধারারগাঁও এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন হুসাইন মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। রবিবার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ডিসি পার্ক সংলগ্ন বেড়িবাঁধের এক নির্জন জায়গায় এই হামলার ঘটনা ঘটে। আহত হুসাইন মিয়া সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের আব্দুল আলীর ছেলে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার এসএসসি পরীক্ষা শেষে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন হুসাইন। বেলা আনুমানিক আড়াইটার দিকে ধারারগাঁও ডিসি পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮-১০ জন বখাটে যুবক দেশীয় অস্ত্রসহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাথাড়ি মারধর করে আহত করা হয় এবং তার কাছে থাকা হাত খরচের টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীর কান্না শুনে এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় হুসাইন হামলাকারীদের চিনতে সক্ষম হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন:

ওয়াসিম (১৮)

রোকন (২২)

হাসান (২০)

সাইফুল (১৯)

পাভেল (২১)

শাহি নূর (২২) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

এলাকাবাসীর অভিযোগ, ডিসি পার্ক ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একদল উশৃঙ্খল ও মাদকসেবী যুবকের আড্ডা চলে। তাদের হাতে সবসময় ছোট ছুরি বা ধারালো অস্ত্র থাকে। সম্প্রতি এই চক্রটি এক সিএনজি অটোরিকশা চালককে মারধর করে হাত ভেঙে দিয়েছিল। এছাড়া পার্কে আসা দর্শনার্থী ও নারীদের উত্ত্যক্ত করা এবং স্থানীয় দোকানদারদের ভয়ভীতি দেখানো তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার্থীর ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত এই ‘কিশোর গ্যাং’ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ।

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ