দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ট্রাক শ্রমিককে কুপিয়ে জখম: বিচারের দাবিতে ফুঁসে উঠছে শ্রমিক সংগঠনগুলো।

পহেলা মে মহান মে দিবসকে সামনে রেখে যখন শ্রমিকরা তাদের অধিকার আদায়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বরগুনায় এক ট্রাক চালকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত ২২ এপ্রিল শহরের পৌরবাস স্টান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল নামক এক ট্রাক চালককে কুপিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে চিহ্নিত একদল সন্ত্রাসী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল এক অটো চালকের সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে দুই যুবক উত্তেজিত হয়ে ওঠে। স্থানীয়রা প্রতিবাদ করলে তারা চলে যায়, তবে যাওয়ার সময় রাজনৈতিক প্রভাব ও নেতার দাপট দেখিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরেই মিঠু ও মিরাজের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এসে ট্রাক চালক ইসমাইলের ওপর অতর্কিত হামলা চালায় এবং তার মাথা ফাটিয়ে দেয়।

ভুক্তভোগী ইসমাইল জানান, তাকে যখন সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, সেখানেও রেহাই মেলেনি। অভিযোগ উঠেছে, নামধারী কিছু বিএনপি নেতা দলবল নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দিয়ে আসেন। বর্তমানে ইসমাইল ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। 

এ বিষয়ে ছাত্রদল নেতা রনি জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। "মিরাজ ও মিঠু ছাত্রদল বা দলের কোনো পদধারী নেতা নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে দলের কোনো সম্পর্ক নেই। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং ইসমাইলের ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে কাজ করছি।"

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন:

• মে দিবসের আগে শ্রমিকের ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।

• হামলাকারীরা যদি কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়, তবে সেই দলের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

• সুষ্ঠু বিচার না হলে শ্রমিকরা মে দিবসের কর্মসূচিতে অনুপস্থিত থাকতে পারে এবং কঠোর আন্দোলনের ডাক দিতে পারে।

বর্তমানে বরগুনা টাউন হল স্ট্যান্ড এবং নতুন বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করেছেন। অভিযুক্ত মিরাজ ও মিঠুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

ভুক্তভোগী ট্রাক চালক ইসমাইল প্রশাসনের কাছে আকুতি জানিয়ে বলেন, "আমি গরীব মানুষ, কাজ করে খাই। আমাকে এভাবে মেরে ফেলা হতো যদি না স্থানীয়রা এগিয়ে আসতো। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং জীবনের নিরাপত্তা চাই।"

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শ্রমিক নেতারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ট্রাক শ্রমিককে কুপিয়ে জখম: বিচারের দাবিতে ফুঁসে উঠছে শ্রমিক সংগঠনগুলো।

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ