দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর নতুন কমিটির অভিষেক সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে ‘কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার টুকেরবাজারস্থ একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মানিক মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবির মাহমুদ। সহ-সভাপতি হিসেবে মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ নুরুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক সোহেল আশরাফী, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাওলানা এমদাদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব, কার্যকরী সদস্য রুহুল আমিন এবং সদস্য হিসেবে শাহজাহান মিয়া ও আলাউদ্দিন সরোয়ার নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি এম এ এইচ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এমরান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজির হাসিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা), ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লোকমান হাফিজ, সংগঠনের উপদেষ্টা হাজী এস এম ছগির, জাতীয়তাবাদী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ক্রীড়া সংগঠক মুর্শেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাহিত্য অনুরাগীরা।

বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও সৃজনশীল উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে সাহিত্যভিত্তিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর নতুন কমিটির অভিষেক সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ