দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ছাতকে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

ছাতকে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ছাতক থানা টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—মামলা নং-৩১(৪)২০২৬ এর আসামি মোঃ জামাল মিয়া (৪৪)। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ মন্ডলীভোগ এলাকায় জনৈক আঙ্গুর আলমের ভাড়া বাসায় বসবাস করছিলেন।অপরদিকে মামলা নং-২৮(৪)২০২৬ এর আসামি মোঃ ইসলাম উদ্দিন (৩৮)। তিনি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নানশ্রীচর (এলঙ্গী) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চলমান মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান তালুকদার বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ছাতক থানা টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—মামলা নং-৩১(৪)২০২৬ এর আসামি মোঃ জামাল মিয়া (৪৪)। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ মন্ডলীভোগ এলাকায় জনৈক আঙ্গুর আলমের ভাড়া বাসায় বসবাস করছিলেন।অপরদিকে মামলা নং-২৮(৪)২০২৬ এর আসামি মোঃ ইসলাম উদ্দিন (৩৮)। তিনি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নানশ্রীচর (এলঙ্গী) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চলমান মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান তালুকদার বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ