দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে আপত্তিকর পোস্ট: দেবীগঞ্জে যুবক গ্রেফতার। মোঃ আশরাফুল ইসলাম ‌

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে আপত্তিকর ছবি ও মন্তব্য প্রকাশের অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি বিকৃত ছবি ও আপত্তিকর ক্যাপশন পোস্ট করেন। পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এসআই ফারুকের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর বা আপত্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে আপত্তিকর পোস্ট: দেবীগঞ্জে যুবক গ্রেফতার। মোঃ আশরাফুল ইসলাম ‌

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে আপত্তিকর ছবি ও মন্তব্য প্রকাশের অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি বিকৃত ছবি ও আপত্তিকর ক্যাপশন পোস্ট করেন। পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এসআই ফারুকের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর বা আপত্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ