দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে বিভাগীয় আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।।

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ- আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত চলবে।

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে শুরুতে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডাঃ প্রদীপ কুমার সাহা।

এসময় সভাপতির বক্তব্যে ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

তিনি সকলকে পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবান জাতি গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মতিউর রহমান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডঃ মনোরঞ্জন ধর। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে বিভাগীয় আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।।

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ- আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত চলবে।

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে শুরুতে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডাঃ প্রদীপ কুমার সাহা।

এসময় সভাপতির বক্তব্যে ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

তিনি সকলকে পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবান জাতি গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মতিউর রহমান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডঃ মনোরঞ্জন ধর। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ