দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নবাগত জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান মহোদয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম-পুরোহিত ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান স্থানীয় পর্যায়ের সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন। তিনি সবার সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত বক্তারা জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার মান বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবাগত জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান মহোদয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম-পুরোহিত ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান স্থানীয় পর্যায়ের সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন। তিনি সবার সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত বক্তারা জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার মান বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ