কিশোরগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিস সোহানা নাসরিন। আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানাতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়া তার অগ্রাধিকার। তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, জেলার সামগ্রিক অগ্রগতির জন্য সব সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন জেলা প্রশাসকের যোগদানে কিশোরগঞ্জের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন