দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে খরিফ-১ প্রণোদনা: আড়াই হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ শুরু

কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে ঝালকাঠি সদর উপজেলায় ২ হাজার ৫'শ ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদ।

প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি হারে এমওপি সার প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মিজ্ সেগুফতা মেহনাজ বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকার প্রদত্ত বীজ ও সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, যাতে জাতীয় খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদ বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। উন্নত জাতের বীজ ও সুষম সার ব্যবহারের মাধ্যমে আউশ মৌসুমে ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে ও কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন। মাঠপর্যায়ে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ প্রদান করছে। বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঝালকাঠিতে খরিফ-১ প্রণোদনা: আড়াই হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ শুরু

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ