দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে গভীর রাতে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি তৈরি হয়েছে নানা রহস্য।

নিহতরা হলেন- সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভস্মীভূত ঘরে তল্লাশি চালানোর সময় মেঝেতে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ফায়ার সার্ভিস বা এলাকাবাসী কেউই তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান-মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড়িতে আগুনের উৎস কী এবং তাদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই পরিষ্কার হবে।

গভীর রাতের এই অগ্নিকাণ্ডটি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুরে গভীর রাতে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি তৈরি হয়েছে নানা রহস্য।

নিহতরা হলেন- সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভস্মীভূত ঘরে তল্লাশি চালানোর সময় মেঝেতে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ফায়ার সার্ভিস বা এলাকাবাসী কেউই তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান-মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড়িতে আগুনের উৎস কী এবং তাদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই পরিষ্কার হবে।

গভীর রাতের এই অগ্নিকাণ্ডটি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ