দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

গত ১৮ এপ্রিল শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের গেইট ও কক্ষের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ এ চুরির ঘটনা সংঘটিত হয়। এ সময় বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ জানানো হলে রোববার বিকেলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না করলে এ ধরনের চুরি প্রতিরোধ করা কঠিন হবে।

খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদুর রহমান হিরা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী,  যুবদল নেতা ফারুক খান , এবং ইউপি সদস্যা রুপ্তন মালা।

এ সময় তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

গত ১৮ এপ্রিল শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের গেইট ও কক্ষের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ এ চুরির ঘটনা সংঘটিত হয়। এ সময় বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ জানানো হলে রোববার বিকেলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না করলে এ ধরনের চুরি প্রতিরোধ করা কঠিন হবে।

খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদুর রহমান হিরা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী,  যুবদল নেতা ফারুক খান , এবং ইউপি সদস্যা রুপ্তন মালা।

এ সময় তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দাবি জানান।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ