দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইয়াং জেনারেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ

পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নে হাজার হাজার দর্শক এর উপস্থিতিতে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের লহলামারী সাহেবগ্রাম ইয়াং জেনারেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। শনিবার বিকেলে সাহেবগ্রাম ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়, এতে সোহাগ মৎস্য খামার বনাম ধোবড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং চককীত্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ তাজেমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোঃ মোফাত খাইরুল ইসলাম(বাবু) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ, আরিফ আলী, নাঈম ইসলামসহ, ইয়াং জেনারেশনের সদস্যরা  উপস্থিত ছিলেন। 

খেলায় কমেডি প্রদান করেন, মোঃ আবুল বাশার, ও মোঃ আমিনুল ইসলাম, খেলাটি পরিচালনা করেন, মল্লিকপুর মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ নিয়ামত আলী, এবং চকনরেন্দ্র গ্রামের, মোঃ ইউনুস আলী। 

১২ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে, ৮৯ রান সংগ্রহ করেন সোহাগ মৎস্য খামার, সহজ লক্ষ তাড়া করতে নেমে, ১২ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করেন ধোবড়া ক্রিকেট একাদশ। এতে ২২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেন সোহাগ মৎস্য খামার। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে, চ্যাম্পিয়ন প্রাইজমানি ট্রফি, ও রানার্স আপ দলকে , রানার্স আপ প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও সেরা দশ জন দর্শকদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইয়াং জেনারেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নে হাজার হাজার দর্শক এর উপস্থিতিতে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের লহলামারী সাহেবগ্রাম ইয়াং জেনারেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। শনিবার বিকেলে সাহেবগ্রাম ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়, এতে সোহাগ মৎস্য খামার বনাম ধোবড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং চককীত্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ তাজেমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোঃ মোফাত খাইরুল ইসলাম(বাবু) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ, আরিফ আলী, নাঈম ইসলামসহ, ইয়াং জেনারেশনের সদস্যরা  উপস্থিত ছিলেন। 

খেলায় কমেডি প্রদান করেন, মোঃ আবুল বাশার, ও মোঃ আমিনুল ইসলাম, খেলাটি পরিচালনা করেন, মল্লিকপুর মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ নিয়ামত আলী, এবং চকনরেন্দ্র গ্রামের, মোঃ ইউনুস আলী। 

১২ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে, ৮৯ রান সংগ্রহ করেন সোহাগ মৎস্য খামার, সহজ লক্ষ তাড়া করতে নেমে, ১২ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করেন ধোবড়া ক্রিকেট একাদশ। এতে ২২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেন সোহাগ মৎস্য খামার। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে, চ্যাম্পিয়ন প্রাইজমানি ট্রফি, ও রানার্স আপ দলকে , রানার্স আপ প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও সেরা দশ জন দর্শকদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ