লালমনিরহাটের ঐতিহ্যবাহী বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে ২৬তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ৬৭ জন ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অতিঃ দায়িত্ব) এবং বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুখসানা পারভিন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন:
"শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে-এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা। তিনি তার বক্তব্যে পরীক্ষার্থীদের পরীক্ষার নিয়মাবলি ও শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা অংশ নেন। মোনাজাতে পরীক্ষার্থীদের পরীক্ষা যেন নির্বিঘ্ন হয় এবং তারা যেন সুস্থ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন