দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

অক্ষয় তৃতীয়া উপলক্ষে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন

শুভ অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন। এই আয়োজনকে কেন্দ্র করে মা-বাবার প্রতি সন্তানের ভক্তি, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের নানা অনাচার দূর করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাতৃ-পিতৃ পূজা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শনিবার বেলা ১১টায় বরগুনা সার্বজনীন অখড়াবাড়ী প্রাঙ্গণে আয়োজিত মাতৃ-পিতৃ পূজায় প্রায় ৫০ জন সন্তান তাদের মা ও বাবাকে সম্মান ও ভক্তিভরে পূজা করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সন্তানরা তাদের অভিভাবকদের পা ধুয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং পারিবারিক বন্ধন দৃঢ় রাখার অঙ্গীকার করেন।

আয়োজকরা জানান, বর্তমান সমাজে তরুণ প্রজন্মের মধ্যে মাদক ও মোবাইল আসক্তি বৃদ্ধি পাওয়ায় পরিবারে মূল্যবোধ ও নৈতিক শিক্ষা জোরদার করা সময়ের দাবি হয়ে উঠেছে। তাই সন্তানদের মধ্যে মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই মাতৃ-পিতৃ পূজার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সমাজে বিদ্যমান নানা অনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক দিপক কর্মকার জানান, বরগুনা এই সর্বপ্রথম মাতৃ পিতৃ পূজা আয়োজন করা হয়েছে আগামী কয়েক দিনব্যাপী নিরবচ্ছিন্নভাবে গুরুনাম সংকীর্তন চলবে এবং প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অক্ষয় তৃতীয়া উপলক্ষে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

শুভ অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন। এই আয়োজনকে কেন্দ্র করে মা-বাবার প্রতি সন্তানের ভক্তি, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের নানা অনাচার দূর করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাতৃ-পিতৃ পূজা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শনিবার বেলা ১১টায় বরগুনা সার্বজনীন অখড়াবাড়ী প্রাঙ্গণে আয়োজিত মাতৃ-পিতৃ পূজায় প্রায় ৫০ জন সন্তান তাদের মা ও বাবাকে সম্মান ও ভক্তিভরে পূজা করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সন্তানরা তাদের অভিভাবকদের পা ধুয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং পারিবারিক বন্ধন দৃঢ় রাখার অঙ্গীকার করেন।

আয়োজকরা জানান, বর্তমান সমাজে তরুণ প্রজন্মের মধ্যে মাদক ও মোবাইল আসক্তি বৃদ্ধি পাওয়ায় পরিবারে মূল্যবোধ ও নৈতিক শিক্ষা জোরদার করা সময়ের দাবি হয়ে উঠেছে। তাই সন্তানদের মধ্যে মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই মাতৃ-পিতৃ পূজার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সমাজে বিদ্যমান নানা অনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক দিপক কর্মকার জানান, বরগুনা এই সর্বপ্রথম মাতৃ পিতৃ পূজা আয়োজন করা হয়েছে আগামী কয়েক দিনব্যাপী নিরবচ্ছিন্নভাবে গুরুনাম সংকীর্তন চলবে এবং প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ