দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু!

 দিনাজপুরের বীরগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন সরকার নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের জোসনা ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​

একটি দ্রুতগামী ঘাতক ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​

​খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই এলাকায় ক্ষণিক সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

​নিহত রিপন সরকার বীরগঞ্জের একটি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

​সড়ক পথে চলাচলের সময় আমাদের সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ রইল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু!

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

 দিনাজপুরের বীরগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন সরকার নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের জোসনা ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​

একটি দ্রুতগামী ঘাতক ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​

​খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই এলাকায় ক্ষণিক সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

​নিহত রিপন সরকার বীরগঞ্জের একটি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

​সড়ক পথে চলাচলের সময় আমাদের সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ রইল।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ