লালমনিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃ ৩ নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, "তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান। এছাড়াও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান নির্ঝর-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা।
উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে কয়েক শত দর্শক সমবেত হন। আয়োজকরা জানান, ওয়ার্ড পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট এলাকার তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন