দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তাঁর পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের বায়োজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের ভাড়া বাসায় প্রমিকে হত্যা করে। তরুন এ নারী উদ্যোক্তাকে হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে ঘাতক স্বামী আনাস, তার বোন ও মা, বন্ধু রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। 

মানববন্ধনে অংশ নেয়া প্রমির বোন সাজেদা আক্তার অভিযোগ করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বায়োজিদ থানার এসআই রাজিব কোনভাবেই আমাদেরকে সহযোগিতা করছে না। বরং আসামীদের পালিয়ে যেতে ও দেশ ত্যাগে সহযোগিতা করছেন। 

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার, পাঁচরা জনকল্যান সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ হোসাইন, প্রমির বোন সাজেদা আক্তার, চাচা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগরের একটি ভাড়া বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে ১১ এপ্রিল শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখিল এলাকায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস, তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী, মা মারজান বেগম ও বোন নাসরিন আক্তারকে আসামি করে চট্টগ্রামের বায়েজিদ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ