যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে সন্ত্রাসী হামলায় মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি মৃত মোখলেসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত প্রায় ৩টার দিকে মনির হোসেন নিজ বাসা থেকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, মহিদুল, সবুজ ও হৃদয়ের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র, যেমন চাকু ও খুর ব্যবহার করে মনির হোসেনকে এলোপাতাড়িভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন