সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর রোপওয়ে বাংকার এলাকায় বালু-পাথর উত্তোলনের সময় ফয়জুর রহমান (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান উপজেলার পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফয়জুর রহমান আরও দুইজনকে সঙ্গে নিয়ে নৌকাযোগে ধলাই নদীতে বালু-পাথর উত্তোলনে যান। সন্ধ্যার পর হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সেখানে আটকা পড়েন। পরে আবহাওয়া স্বাভাবিক হলে তারা পুনরায় কাজ শুরু করেন। এ সময় উপর থেকে হঠাৎ বালু ধসে পড়ে ফয়জুর রহমান চাপা পড়েন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দয়ার বাজারে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার জগৎজ্যোতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন