দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ, ১৪৩৩-কে সাদরে বরণ করে নিতে ময়মনসিংহ অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, ধর্ম-বর্ণ, সকল বয়সি নাগরিকদের অংশগ্রহণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নানা রঙের ভাস্কর্যসহ এক বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ ময়মনসিংহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চ-২ এ পহেলা বৈশাখকে সাদরে বরণ করে নিতে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় নববর্ষকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বলেন, অনেক বছর পর আজ আমরা মন খুলে, প্রাণ খুলে নববর্ষের দিনটিকে পালন করতে পারছি। তিনি ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বৃহত্তর ময়মনসিংহসহ সকল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশিয় ভাষা, সংস্কৃতিকে সামনে রেখে, বিজাতীয় সংস্কৃতির কুপ্রভাবকে পাশ কাটিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে সরকার সচেষ্ট বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ। বিভেদ ভুলে, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, পালাগান যাত্রাগান, বৈশাখী মেলা, হালখাতা, দেশিয় সংস্কৃতির পরিচয়কে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। দিনশেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের জন্যই কাজ করি। সম্মিলিতভাবেই দেশকে এগিয়ে নেব, সবার এই অঙ্গীকারই হোক।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বলেন, এই দিনে সবাই এক হয়ে, নতুন অঙ্গীকার নিয়ে, অতীতের সব ব্যর্থতা ভুলে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে। ময়মনসিংহ জেলা প্রশাসক জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকেও বাংলা সংস্কৃতির পরিচয়কে ধারণ করতে তিনি আহ্বান জানান। এছাড়া, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা জ্ঞাপনের পর ময়মনসিংহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থী, শিল্পীদের অংশগ্রহণে নাচ, গানসহ মনোজ্ঞ ও উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সংস্কৃতিকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজন সকল শ্রেণী-পেশা, জাতিগোষ্ঠীর ময়মনসিংহবাসী উপভোগ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ