দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জামালগঞ্জ উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

‎বিদায় ১৪৩২, স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ।

‎নতুন সূর্য, নতুন দিন, নতুন মাস, নতুন বছর।

‎বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক,জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

‎

‎শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‎জামালগঞ্জ উপজেলা সহ দেশে ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। আনন্দঘন এ দিনে আমি আমার প্রিয় সদর ইউনিয়নবাসী সহ উপজেলার সর্বস্থরের জনসাধারন সহ দেশ ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

‎

‎তিনি বলেন, ‘বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। নতুনের বার্তা নিয়ে বেজে উঠে বৈশাখের আগমনী বার্তা। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির  চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা।’

‎

‎তিনি আরও বলেন,  ‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস;নতুন বছরে হোক নতুন আশ্বাস।

‎সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়। নববর্ষের আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা।’

‎সকলের মঙ্গল প্রত্যাশা করে শেষে তিনি বলেন,

‎নতুন বছর সকল অশুভ ও অসুন্দরের উপর সত্য ও সুন্দরের জয় এবং ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর করে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। ধর্ম বর্ণ নির্বিশেষে, পহেলা বৈশাখ আমাদের সকল বাঙালির।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জ উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

‎বিদায় ১৪৩২, স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ।

‎নতুন সূর্য, নতুন দিন, নতুন মাস, নতুন বছর।

‎বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক,জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

‎

‎শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‎জামালগঞ্জ উপজেলা সহ দেশে ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। আনন্দঘন এ দিনে আমি আমার প্রিয় সদর ইউনিয়নবাসী সহ উপজেলার সর্বস্থরের জনসাধারন সহ দেশ ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

‎

‎তিনি বলেন, ‘বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। নতুনের বার্তা নিয়ে বেজে উঠে বৈশাখের আগমনী বার্তা। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির  চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা।’

‎

‎তিনি আরও বলেন,  ‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস;নতুন বছরে হোক নতুন আশ্বাস।

‎সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়। নববর্ষের আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা।’

‎সকলের মঙ্গল প্রত্যাশা করে শেষে তিনি বলেন,

‎নতুন বছর সকল অশুভ ও অসুন্দরের উপর সত্য ও সুন্দরের জয় এবং ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর করে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। ধর্ম বর্ণ নির্বিশেষে, পহেলা বৈশাখ আমাদের সকল বাঙালির।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ