দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আদিতমারীতে বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে এলাকায়

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আকবর আলীকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপটিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আকবর আলী (৪৫) উপজেলার ৩ নম্বর দুরাকুটি বালাপুকুর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীই আইনের আওতার বাইরে থাকতে পারবে না।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। দীর্ঘদিন পলাতক এই আসামির গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদিতমারীতে বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে এলাকায়

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আকবর আলীকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপটিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আকবর আলী (৪৫) উপজেলার ৩ নম্বর দুরাকুটি বালাপুকুর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীই আইনের আওতার বাইরে থাকতে পারবে না।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। দীর্ঘদিন পলাতক এই আসামির গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ