দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

সিরাজদিখানে কুখ্যাত সন্ত্রাসী বাইট্টা রতন গংদের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতারের দাবী!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন ও তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সিরাজদিখান-নিমতলা সড়কের ইমামগঞ্জ বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন ও তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, জাহিদ হাসান রতন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে নিরীহ মানুষের ওপর হামলা চালায়, ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রভাব বিস্তার করে আসছে। তাদের চাচা-ভাতিজাসহ সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পূর্ব ব্রজেরহাটি এলাকার বাসিন্দা শেখ মইনের বসতবাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন ও তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন। এর আগে তারা এলাকার এক মুরব্বীর পায়ের রগ কেটে দেয়। আমরা চাই যাতে তারা এলাকায় প্রবেশ করতে না পারে। সেই সাথে তাদের গ্রেফতারের দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু, বিশিষ্ট শিল্পপতি দ্বীন ইসলাম শিকদার মেরাজ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, বিএনপি নেতা নজরুল ইসলাম ফরহাদ, আনোয়ার হোসেন, মজিবুর রহমান শেখ। এসময় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজদিখানে কুখ্যাত সন্ত্রাসী বাইট্টা রতন গংদের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতারের দাবী!

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন ও তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সিরাজদিখান-নিমতলা সড়কের ইমামগঞ্জ বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন ও তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, জাহিদ হাসান রতন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে নিরীহ মানুষের ওপর হামলা চালায়, ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রভাব বিস্তার করে আসছে। তাদের চাচা-ভাতিজাসহ সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পূর্ব ব্রজেরহাটি এলাকার বাসিন্দা শেখ মইনের বসতবাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন ও তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন। এর আগে তারা এলাকার এক মুরব্বীর পায়ের রগ কেটে দেয়। আমরা চাই যাতে তারা এলাকায় প্রবেশ করতে না পারে। সেই সাথে তাদের গ্রেফতারের দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু, বিশিষ্ট শিল্পপতি দ্বীন ইসলাম শিকদার মেরাজ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, বিএনপি নেতা নজরুল ইসলাম ফরহাদ, আনোয়ার হোসেন, মজিবুর রহমান শেখ। এসময় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ