দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১

লালমনিরহাট জেলা শহরের ডালপট্টি এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মজমুল (৩৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডালপট্টি এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোহন ও মোস্তসহ ৫-৬ জনের একটি কিশোর গ্যাং এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে জড়ো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে তারা সাময়িকভাবে সরে যায়। তবে কিছুক্ষণ পরই দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিতভাবে ফিরে এসে এলাকায় তাণ্ডব চালায়।

এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় মজমুলকে লক্ষ্য করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার পেটে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। তবে মোহন পালিয়ে গেলেও তার বাবাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনের আলোতে এমন সন্ত্রাসী হামনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কিশোর গ্যাংয়ের সকল সদস্যকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

লালমনিরহাট জেলা শহরের ডালপট্টি এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মজমুল (৩৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডালপট্টি এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোহন ও মোস্তসহ ৫-৬ জনের একটি কিশোর গ্যাং এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে জড়ো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে তারা সাময়িকভাবে সরে যায়। তবে কিছুক্ষণ পরই দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিতভাবে ফিরে এসে এলাকায় তাণ্ডব চালায়।

এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় মজমুলকে লক্ষ্য করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার পেটে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। তবে মোহন পালিয়ে গেলেও তার বাবাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনের আলোতে এমন সন্ত্রাসী হামনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কিশোর গ্যাংয়ের সকল সদস্যকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ