দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

​সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে ২৪১ বোতল বিদেশি মদ সহ মো. কাউছার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাতে বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কাউছার ওই উপজেলার দুঘনগর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, বিশ্বম্ভরপুরের সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র‍্যাব সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে কাউছারকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

​সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে ২৪১ বোতল বিদেশি মদ সহ মো. কাউছার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাতে বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কাউছার ওই উপজেলার দুঘনগর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, বিশ্বম্ভরপুরের সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র‍্যাব সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে কাউছারকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ