দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

অভিযোগ ছাড়াই মসজিদের ঈমামকে বিদায়, খাবার বন্ধ করে মানবিক সংকট, স্থানীয়দের ক্ষোভ!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত চন্দনধূল খোদাইবাড়ী মসজিদের ঈমামকে কোনো প্রকার লিখিত অভিযোগ বা প্রমাণ ছাড়াই বিদায়ের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে। একই সঙ্গে তাকে অপসারণের আগে তার খাবারের ব্যবস্থাও বন্ধ করে দেওয়ার মতো অমানবিক আচরণের অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত হিসেবে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম বেপারী, সাধারণ সম্পাদক স্বপন মৃধা, সহ সভাপতি রমজান মোল্লা এবং উপদেষ্টা ধলু তালুকদারের নাম উঠে এসেছে।

ভুক্তভোগী ইমাম জানান, তার বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় বা অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ নেই। তবুও ব্যক্তিগত অপছন্দের কারণে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তার ভাষায়, “আমার বিরুদ্ধে কোনো দোষ নাই। তবুও আমাকে ১৫ দিনের মধ্যে মসজিদ ছাড়তে বলা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়।” ইমাম জানান, প্রায় তিন মাস আগে মসজিদে একটি চুরির ঘটনার পর থেকেই তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়। যদিও ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, কমিটির সিদ্ধান্তে একজন প্রভাবশালী ব্যক্তির প্রভাব রয়েছে, যার কারণে পুরো প্রক্রিয়াটি একতরফাভাবে পরিচালিত হচ্ছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে উঠে এসেছে তার খাবার বন্ধ করে দেওয়ার বিষয়টি। ইমামের দাবি, “আমার চাকরি যাওয়ার তিন দিন আগে আমার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। যারা খাবার দিত, তাদেরও নিষেধ করা হয়েছে। পরে আমাকে নিজের ব্যবস্থা করে চলতে হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অনেক মুসল্লি ইমামের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে মসজিদ কমিটি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোনো ইমামকে অপসারণ করতে হলে যথাযথ কারণ দেখিয়ে পূর্ব নোটিশ প্রদান এবং বকেয়া বেতন পরিশোধ করা বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও ভুক্তভোগী ইমাম শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আমি চাই না মসজিদকে কেন্দ্র করে কোনো গণ্ডগোল হোক। প্রয়োজনে আমি নিজেই সরে যাব।”

এ ঘটনায় এলাকায় নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ ছাড়া একজন ধর্মীয় নেতাকে অপসারণ এবং তার মৌলিক প্রয়োজন বন্ধ করে দেওয়ার মতো ঘটনার বিচার ও জবাবদিহিতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।

কি কারণে মসজিদের ঈমাম মোহাম্মদকে বিদায় করা হলো এ বিষয়ে অভিযুক্ত মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম বেপারী, সাধারণ সম্পাদক স্বপন মৃধা, সহ সভাপতি রমজান মোল্লা এবং উপদেষ্টা ধলু তালুকদারের কাছে জানতে চাওয়া হলে তারা প্রতিবেদককে কোন সদুত্তর দিতে পারেন নি!

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অভিযোগ ছাড়াই মসজিদের ঈমামকে বিদায়, খাবার বন্ধ করে মানবিক সংকট, স্থানীয়দের ক্ষোভ!

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ