দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি অফিস কক্ষ থেকে বাইরে বের হন। পরে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগের বিষয়ে মামুন ব্যাপারী বলেন, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। গত ৬ এপ্রিল তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি জানতে তিনি ওই অফিসে যান। এ সময় উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথাবার্তার একপর্যায়ে উপস্থিত কিছু ছেলে উত্তেজিত হয়ে অশালীন আচরণ ও গালিগালাজ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি আরও বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও পরে আর বৈঠক বসেনি।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, অশালীন আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে ফারুক রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনার পর তিনি ভীতির মধ্যে অফিস করছেন এবং যে কোনো সময় তার ওপর হামলার আশঙ্কা করছেন। এজন্যই তিনি থানায় জিডি করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ঘটনার তদন্ত শুরু করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি অফিস কক্ষ থেকে বাইরে বের হন। পরে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগের বিষয়ে মামুন ব্যাপারী বলেন, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। গত ৬ এপ্রিল তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি জানতে তিনি ওই অফিসে যান। এ সময় উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথাবার্তার একপর্যায়ে উপস্থিত কিছু ছেলে উত্তেজিত হয়ে অশালীন আচরণ ও গালিগালাজ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি আরও বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও পরে আর বৈঠক বসেনি।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, অশালীন আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে ফারুক রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনার পর তিনি ভীতির মধ্যে অফিস করছেন এবং যে কোনো সময় তার ওপর হামলার আশঙ্কা করছেন। এজন্যই তিনি থানায় জিডি করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ঘটনার তদন্ত শুরু করা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ