দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

উখিয়ার বালুখালীতে বাস-টমটম সংঘর্ষ: কিশোর নিহত, আহত ৪।

‎

‎কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‎

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাঁকড়া ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান - টেকনাফগামী 'পালকী পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কুতুপালংগামী একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়।

‎ধাক্কায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

‎

‎তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎

‎দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

‎

‎খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাস ও টমটমটি জব্দ করে থানায় নিয়ে যায়।

‎

‎শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,

‎"দুর্ঘটনার পর ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত টমটমটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ার বালুখালীতে বাস-টমটম সংঘর্ষ: কিশোর নিহত, আহত ৪।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

‎

‎কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‎

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাঁকড়া ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান - টেকনাফগামী 'পালকী পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কুতুপালংগামী একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়।

‎ধাক্কায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

‎

‎তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎

‎দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

‎

‎খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাস ও টমটমটি জব্দ করে থানায় নিয়ে যায়।

‎

‎শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,

‎"দুর্ঘটনার পর ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত টমটমটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ