দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বোয়ালমারীতে কাবিখা প্রকল্পে ইটের সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

 ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাবিখা (কাবিটার) প্রকল্পের আওতায় ইটের সোলিং রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির দ্বিতীয় কিস্তির এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিন্নাহুরী মেইন রাস্তা থেকে নিজামের দোকান হয়ে শওকত মিয়ার বাড়ি পর্যন্ত সড়কটি ইটের সোলিং করার জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন রুপাপাত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রকিবুল ইসলাম রানিচ।

প্রকল্প অনুযায়ী ৩২০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থে রাস্তা নির্মাণের কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে, রাস্তার দৈর্ঘ্য করা হয়েছে প্রায় ৩০৩ ফুট। এছাড়া প্রস্থও নির্ধারিত মাপ অনুযায়ী নয়—কোথাও ৭ ফুট, কোথাও সাড়ে ৭ ফুট, আবার কোথাও ৮ ফুটের কম পাওয়া গেছে। এদিকে পুরো ২ লাখ টাকা উত্তোলন করে মাস্টাররোল জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে প্রকল্প সভাপতি রকিবুল ইসলাম রানিচ বলেন, “রাস্তায় কোনো অনিয়ম হয়নি। নির্ধারিত কাজ সম্পূর্ণভাবে করা হয়েছে।”

তবে রুপাপাত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিরাজ মৃধা জানান, কাবিখা প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি ১ লাখ টাকায় ১৬০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থে রাস্তা নির্মাণের কথা। সে অনুযায়ী ২ লাখ টাকায় ৩২০ ফুট রাস্তা হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট প্রকল্পে কী কাজ হয়েছে, তা তার জানা নেই।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু বলেন, “বিষয়টি শুনেছি। দ্রুত সরেজমিনে তদন্ত করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজ সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বোয়ালমারীতে কাবিখা প্রকল্পে ইটের সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ